সর্বশেষ
হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড BV আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ? BV ৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য BV পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ BV গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন BV শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি BV এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল BV কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই BV যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন BV এসির বাতাসে লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ছত্রাক অ্যাসপারজিলাস BV
কমিউনিটি টিভি
১২ মে ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক রিয়াদ রশিদ নিহত

মস্কো, ৯ মে – রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রিয়াদ রশিদ (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রিয়াদ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান রিয়াদ। পরবর্তীতে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করেন।

সেখানে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে তিনি কর্মরত ছিলেন। নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, গত ২৮ এপ্রিল পরিবারের সদস্যদের সঙ্গে রিয়াদের শেষ কথা হয়। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে মেসেজিং অ্যাপে সক্রিয় দেখা গেলেও পরবর্তীতে আর যোগাযোগ সম্ভব হয়নি। গত শুক্রবার সন্ধ্যায় রাশিয়ায় রিয়াদের সহকর্মী লিমন দত্ত পরিবারের কাছে তার মৃত্যুর খবর পাঠান।

সহকর্মী লিমন দত্তের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় একটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় রিয়াদ রশিদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সেনা নিহত হন। হামলায় আরও তিনজন আহত হয়েছেন। লিমন নিজেও এই হামলায় একটি পা হারিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার মাধ্যমেই রিয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

তবে রিয়াদের মরদেহ কোথায় আছে বা কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রিয়াদের বাবা আবদুর রশিদ জানান, তার ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তাকে জানায়নি। জানলে তিনি কখনোই তাকে এই কাজে অনুমতি দিতেন না।

ঘটনার পর করিমগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন রিয়াদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানান, মরদেহের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এই প্রতিবেদন সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কী?
মোট প্রতিক্রিয়া: ০
Total 0 Votes
0

Tell us how can we improve this post?

+ = Verify Human or Spambot ?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে মেটা এআইয়ের জন্য আসছে নতুন ইনকগনিটো মোড

আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ পেলেন পিসিবি প্রধান মহসিন নাকভি! তবে কি গলবে ভারত-পাক বরফ?

৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: ওমান পুলিশের চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানে নেটফ্লিক্স সার্ভার ক্রাশ করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

গাজায় হামাসের শীর্ষ সামরিক প্রধান আল-হাদ্দাদ নিহত, স্ত্রী-কন্যার সাথে একই মসজিদে জানাজা সম্পন্ন

শেখ হাসিনাকে এ দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো, রাজশাহীর মাঠ কাঁপিয়ে নাসীরুদ্দীনের হুঁশিয়ারি

এআই ব্যবহার করে সাইবার হামলার প্রস্তুতি, সতর্ক করলো গুগল

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কিনবে চীন

এসির বাতাসে লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ছত্রাক অ্যাসপারজিলাস

১০

স্বৈরাচারের পথে হাঁটছে সরকার: জামায়াতে আমির

১১

কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ঘোষণা

১২

বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন

১৩

নিউইয়র্কে ‘জমজম ট্রাভেল ইউএস’ ও ‘রওয়াফ মিনা’র হজযাত্রীদের সেমিনার অনুষ্ঠিত

১৪

রাশিয়ায় ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক রিয়াদ রশিদ নিহত

১৫

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, মৌসুমী-সানীর অভিযোগে বিপাকে হাসান জাহাঙ্গীর

১৬

জিমেইলে যুক্ত হতে যাচ্ছে নতুন এআই সুবিধা

১৭

হয়রানি না করার নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

১৮

জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এয়ারলাইনস ‘স্পিরিট’

১৯

ভক্তদের আরও কাছাকাছি আসতে ইউটিউব চ্যানেল খুললেন জয়া

২০
সরাসরি
376 জন বাংলা ভিউজের খবর পড়ছেন
Advertisement
LIVE TV